বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল প্রকাশিত হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। ভারতসহ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আসরে টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতায়।

এমন সূচি দেখে সন্তুষ্টির কথা জানালেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ সূচি প্রসঙ্গে লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাগুলা খুবই ভালো হওয়ার কথা। সবগুলো টিমই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো দল। কলকাতায় খেলা হলে একটা সুবিধা যেটা, আমরা পরপর তিনটা গেম খেলব, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। এই তো, আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার।’

আয়ারল্যান্ড সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন লিটন, ‘আমি এখানেও চাই যে আমার প্লেয়াররা কঠিন অবস্থায় পড়বে। কিন্তু কঠিন অবস্থায় পড়ার পর যে জিনিসটা হয়েছিল শেষ সিরিজে, আমরা জিততে পারিনি। তবে এবার চেষ্টা করব যেন ঐখান থেকে, কঠিন অবস্থা থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।’

শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে বেশ পিছিয়ে আছে আয়ারল্যান্ড। তবে প্রতিপক্ষকেও সমীহ করছেন লিটন, ‘আমাদের যে টিম আছে, আমাদের যে সক্ষমতা আছে, আমরা যদি আমাদের দিনে শতভাগ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং (দাপুটে) জয় পাওয়া সম্ভব। আবার সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকেই রেসপেক্ট করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেটটা খেলার।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit