বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এস্তেভাওকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা, যা বললেন চেলসি কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে চেলসি-বার্সেলোনা ম্যাচে এস্তেভাওয়ের দারুণ গোল ও অসাধারণ পারফরম্যান্সে মাতোয়ারা ছিল স্ট্যামফোর্ড ব্রিজ। ১০ জনের বার্সাকে ৩-০ গোলে উড়িয়ে বড় জয় তুলে নেয় ব্লুজরা। তবে ম্যাচ শেষে কোচ এনজো মারেস্কা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এস্তেভাওকে এখনো লিওনেল মেসির সঙ্গে তুলনা করার সময় আসেনি। ম্যাচের আগে সবার দৃষ্টি ছিল দুই কিশোর প্রতিভা চেলসির ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও ও বার্সার লামিনে ইয়ামালের লড়াইয়ে। কিন্তু পুরো আলো নিজের উপর নিয়ে নেন ১৮ বছর বয়সী এস্তেভাও। দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত ড্রিবলিং ও নিখুঁত ফিনিশে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। 

তবু তুলনার প্রসঙ্গ উঠতেই মারেস্কা তা নাকচ করে বলেন, ‘এস্তেভাও চমৎকার খেলেছে, কিন্তু তাকে মেসি বা রোনালদোর সঙ্গে তুলনা করা তার বয়সের জন্য বাড়তি চাপ তৈরি করবে। এখনো সে খুব তরুণ। ওদের উচিত ফুটবল উপভোগ করা, স্বাভাবিকভাবে বড় হওয়া।’মারেস্কা আরো জানান, এস্তেভাও যতই ভালো খেলুক, তাকে ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে। দলে পেদ্রো নেতোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বীও রয়েছেন, তাই তরুণ ব্রাজিলিয়ানকে অতিরিক্ত চাপ দিতে চান না তিনি। ‘সবকিছু নির্ভর করে ম্যাচ পরিকল্পনার ওপর,’ যোগ করেন মারেস্কা। ‘আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে খেলানোর, কারণ ম্যাচটা কঠিন ছিল। কিন্তু প্রতিটি ম্যাচে প্রথম একাদশ নির্ধারণ হবে কৌশলের উপর ভিত্তি করে। সময় এলে এস্তেভাও আরো অনেক ম্যাচ খেলবে, সে সত্যিই অসাধারণ।’

 

 

কিউএনবি / মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit