সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

নেত্রা মান্তেনা-ভামসি গাদিরাজুর বিয়েতে বলিউড-হলিউডের তারকারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : নেত্রা মান্তেনা হলেন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত বিলিয়নিয়ার ব্যবসায়ী ও ইঞ্জেনাস ফার্মাসিউটিক্যালসের সিইও রামরাজু মান্তেনার কন্যা। আর ভামসি গাদিরাজু নিউইয়র্কভিত্তিক প্রযুক্তি সংস্থা ‘সুপারঅর্ডার’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা। 

 
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড শাদির প্রতিবেদন মতে, রাজস্থানের উদয়পুরে গত শুক্রবার (২১ নভেম্বর) সংগীত সন্ধ্যা থেকে শুরু হয়েছে নেত্রা ও ভামসির জমকালো বিয়ের আয়োজন। আর এই আয়োজনে শুধু বলিউড নয়, অংশ নিয়েছেন হলিউড তারকারাও।
 
প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং, শহিদ কাপুর, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজ। এছাড়া ডাচ ডি.জে ও প্রযোজক তিয়েস্তো অতিথিদের বিনোদন দিতে দেখা গেছে।
 
আজ শনিবার (২২ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিন চলছে। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বলিউড প্রযোজক করণ জোহর। ইন্টারনেটে প্রকাশ হওয়া একাধিক ছবিতে দেখা গেছে, হলিউড তারকাদের সঙ্গে নাচছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
 
শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার বান্ধবী ব্রিটানিয়া এন্ডারসনও অংশ নিয়েছেন এ অনুষ্ঠানে। রোববার (২৩ নভেম্বর) বিয়ের মূল পর্বের আয়োজন অনুষ্ঠিত হবে। জমকালো বিয়ের মঞ্চে সাত পাঁকে বাঁধা পড়বেন নেত্রা-ভামসি। 

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ৯:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit