বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন। ফ্যাশন সেন্সে বরাবরই সাহসী ও পরীক্ষাধর্মী তিনি। যে কোনো পোশাকে ভিন্ন আভা ছড়ানোর ক্ষমতা তার জন্মগত স্বভাব। সাম্প্রতিক এক ফটোশুটে আবারও দেখা মিলল তার সেই আধুনিক, বোল্ড ও আকর্ষণীয় উপস্থিতির পুরোটা জুড়ে ব্ল্যাকের নাটকীয় দ্যুতি। 

অভিনেত্রীর ভেতরের পোশাকেও ছিল ঝলমলে ছোঁয়া। সিলভার টোনের ক্রপ টপ, যার ওপরের স্তরে দেওয়া শিমারি নেট ওভারলে পুরো সাজেই এনে দিয়েছে বিশেষ আবেদন। ব্ল্যাক হাইওয়েস্ট টেইলরড শর্টস পুরো আউটফিটে তৈরি করেছে স্মার্ট ও নিখুঁত ভারসাম্য। সুনেরাহর পুরো সাজে সবচেয়ে বেশি চোখে পড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের টেক্সচার লুকটিতে এনেছে এক ধরনের থিয়েট্রিক্যাল এলিগেন্স। বর্তমান পার্টি মৌসুমে এ ধরনের ফেদার কাফ ব্লেজার যে দারুণ ট্রেন্ডি, সুনেরাহ তা আরও একবার প্রমাণ করে দিলেন।

সুনেরাহর হেয়ারস্টাইল ছিল নরম, ভলিউমাস ওয়েভে সাজানো, যা তার মুখের গড়নকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল তার পুরো গ্ল্যাম লুকে যোগ করেছে আলোকোজ্জ্বল মাত্রা।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit