শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০০ Time View

বিনোদন ডেক্স : বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। এদিন ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। জানা গেছে, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। আর দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন।

তারপর দুজনে দুজনের পরিবারকে জানালে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। মাইমুনা মম গণমাধ্যমে বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও তার আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’,

যেটিতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রতকে। তবে মুক্তির দিক দিয়ে মমর প্রথম চলচ্চিত্র জুলফিকার জাহেদির সিনেমা ‘কাগজ’। এখন দেশের দুটি টেলিভিশন চ্যানেলে মাইমুনা মমর তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। অন্যদিকে রাফায়েল আহসান ‘নয়ছয়’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। ২০১৪ সালে সেই ছবি মুক্তি পায়।কয়েক বছর ধরে শুধু প্রযোজনাই করছেন। ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’ প্রযোজনার সঙ্গে যুক্ত তিনি।

 

কুইক নিউজ / মোহন / ২২ নভেম্বর ২০২৫ / সন্ধা ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit