বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

ক্রীড়া ডেক্স : স্মৃতিটা রিওয়াইন্ড করে ২০০৩ সালে ফিরে যান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে (তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের অন্তিমলগ্নে মতিউর মুন্নার গোল। সেই গোলের পরই বেজে ওঠে শেষ বাঁশি। বাংলাদেশ ২-১ গোলে হারায় ভারতকে। ২২ বছর পর সেই জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের নিয়মরক্ষার ম্যাচে মতিউর মুন্নার উত্তরসূরি শেখ মোরসালিনের গোলে বহুল প্রতীক্ষিত ও প্রার্থিত জয় পায় বাংলাদেশ। হেরে যায় ভারত। হামজা চৌধুরী যোগ দেওয়ার পর বাংলাদেশ ফুটবলের খোলনলচে বদলে গেছে।

এরপর আরও একাধিক প্রবাসী ফুটবলার জাতীয় দল অলঙ্কৃত করেছেন। কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম এবং যুক্তরাজ্য প্রবাসী জায়ান আহমেদ। নতুন করে ঢেলে সাজানো জাতীয় ফুটবল দল এখন আগের চেয়ে অনেক প্রাণবন্ত। বদলে যাওয়া বাংলাদেশ দলকে নিয়ে সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেছেন, ‘আমাদের সময়ে খেলা হতো একরকম। এখন হয় আরেক রকম।’ তার সংযোজন, ‘সত্যি বলতে, এখনকার ফুটবল অনেক কঠিন। সেই কঠিন খেলাটি সহজ করে খেলছে হামজা, শমিতরা। ’তার সঙ্গে একমত আরেক সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। ১৯৮৪ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ১০ বছর জাতীয় দলের হয়ে খেলা মোহামেডানের এই সেন্টার-ব্যাকের বিশ্লেষণ, ‘ফুটবল খেলা এখন অনেক কঠিন।

অঙ্ক-নির্ভর।’ ভারতকে হারাতে ২২ বছর লেগেছে। মঙ্গলবার রাতে জয়ে পরিতৃপ্ত কায়সার হামিদ বলেন, ‘অনেকদিন পর এমন একটা ম্যাচ দেখলাম। মনটা ভরে গেল। খুব ভালো লেগেছে।’ তিনি যোগ করেন, ‘২২ বছর পর ভারতকে হারানোর সক্ষমতা আমরা অর্জন করেছি। আশা করি, সামনে আরও অনেক দলকে হারাব। এমন জয় দেখব আরও।’১৯৭৫ থেকে ১৯৮৫ পর্যন্ত টানা ১০ বছর জাতীয় দলের হয়ে খেলা আবাহনীর উইঙ্গার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুও অভিন্ন সুরে বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আমরা ভারতকে হারালাম। আমাদের ফুটবলের জন্য এটা খুবই ভালো খবর। আগেই আমি গণমাধ্যমে বলেছিলাম, বাংলাদেশ জিতবে।

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ দুপুর ২:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit