মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষ বা রেফারির কাছ থেকে কথা আড়াল করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি পর্যালোচনা করে এটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখেন এবং প্রথম ফুটবলার হিসেবে মিগেল আলমিরন এই নিয়মের বলি হয়ে লাল কার্ড দেখেন। প্যারাগুয়ের এই মিডফিল্ডারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

মঙ্গলবার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না আলমিরন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না বলে জানিয়েছে তারা।

তুরস্কের বিপক্ষে ম্যাচে প্যারাগুইয়ান নাম্বার টেন প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কিছু বলার সময় হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে তুরস্কের খেলোয়াড়দের নজরে আসে এবং তারা রেফারির কাছে অভিযোগ করেন।

ম্যাচের ধারাভাষ্যকাররা ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। তার আগেই চলতি বিশ্বকাপের দ্রুততম গোল করে দলটি। মাতিয়াস গালারজার ৬৪ সেকেন্ডের গোলে পাওয়া লিড ধরে রেখে ম্যাচ জেতে তারা। ‘ডি’ গ্রুপে দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।

সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে। তাই সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে নকআউট নির্ধারণী ম্যাচ হতে যাচ্ছে এটি।

খেলোয়াড়দের মধ্যে মাঠে যখন কথা কাটাকাটি হয়, তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার দৃশ্য খুবই পরিচিত ব্যাপার। ‘লিপ রিডিং’ করে যেন তাদের কথা কেউ ধরতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা নেন খেলোয়াড়রা। তবে চলমান বিশ্বকাপে সেই সুযোগ আগেই বন্ধ করে দিয়েছিল ফিফা। সর্বোচ্চ শাস্তি হিসেবে লাল কার্ড দেখানোর কথাও বলা হয়েছিল।

নিয়মটি ফুটবলের নিয়মকানুনের অধীনে বাধ্যতামূলক নয়, তবে এটি ফিফার মতো টুর্নামেন্ট আয়োজকদের এই নিয়মটি ব্যবহার করার সুযোগ দেয়। গত মঙ্গলবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই নতুন নিয়মটিকে সমর্থন করে এসএনটিভি-কে বলেন, ‘মুখ ঢেকে রাখার এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটি পারস্পরিক সম্মানের বিষয়; এটি এমন একটা দৃষ্টান্ত যা আমাদের তৈরি করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আপনার যদি কোনো কিছু লুকানোর না থাকে, তবে আপনি কারো সাথে কথা বলার সময় মুখ ঢেকে রাখবেন না। নিয়মগুলো সবার কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, সবাই সেগুলো জানে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৬,/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit