বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এই সিদ্ধান্ত আর নিজেদের হাতে রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকারের।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিনিয়ত নিজেদের মধ্যে কথা বলছে। বাংলাদেশে তিনটি এক দিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। তবে তা নিয়ে বাংলাদেশকে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ভারতীয় বোর্ড।

এ প্রসঙ্গে ভারতীয় বোর্ডের এক সূত্র বলেছে, ‘আমরা আলোচনা করছি। বাংলাদেশে খেলতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনুমতি প্রয়োজন। নিজে থেকে কোনও সিদ্ধান্ত নিতে পারব না। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলব।’

কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও একই কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনও আমার আলোচনা চলছে। আমরা ইমেলে কথাবার্তা চালাচ্ছি। সব রকম চেষ্টা করছি, যাতে সিরিজ হয়।’

তামিম আরও বলেন, ‘ভারত-বাংলাদেশ সিরিজ মানেই অন্য উন্মাদনা। সাংবাদিক, সমর্থক, ক্রিকেটার সকলের কাছেই এই সিরিজের গুরুত্ব অন্যরকম। তবে এ কথা বলতে পারি, বাংলাদেশে সুরক্ষার কোনও ত্রুটি হবে না। আমাদের যা পদক্ষেপ করার, সব করব।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘একটা কথা বুঝতে হবে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। কিন্তু আমারও কিছু সীমারেখা আছে। তার বাইরে যেতে পারব না। আমার যা দায়িত্ব পালন করছি। সকলের সঙ্গে কথা বলছি। সকলকে বোঝাচ্ছি, ভারত-বাংলাদেশ সিরিজ় হলে কী কী লাভ হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit