শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম

শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ২ আসরের বাছাইপর্বে খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। একবার সে বাছাইপর্ব উতরে বিশ্বকাপে এসেছিল ক্যারিবীয়রা, ২০২৩ সালের আসরে পারেনি। এবার দলটা টানা তৃতীয় বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার শঙ্কায় পড়ে গেছে। তাতে আবার জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যতও। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান জিতে গেছে। তার ফলেই ধোঁয়াশায় পড়ে গেছে ক্যারিবীয়রা।

২০২৭ বিশ্বকাপের সমীকরণ
আফ্রিকায় অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। দুই আয়োজকের একটি যদি শীর্ষ আটে থাকে, তাহলে সরাসরি বিশ্বকাপে খেলবে নবম স্থানে থাকা দল; দুই আয়োজকের ২ দলই যদি শীর্ষ আটে থাকে, তাহলে শীর্ষ ১০ নিশ্চিত করতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে দলগুলোর।

আয়োজক দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের সেরা আটে আছে, তাই র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা দলও সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান দশে, রেটিং পয়েন্ট ৭৭। নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং ৮৩, আর আট নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং ৯০। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত নবম স্থানে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়েস্ট ইন্ডিজের কাজটা কতটা কঠিন

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের হাতে বাকি আছে মাত্র দুটি ওয়ানডে, দুটিই ভারতের বিপক্ষে এবং তাও আবার ভারতেরই মাটিতে। সেই সিরিজে জিতলেও অষ্টম স্থানে ওঠা সম্ভব নয় ওয়েস্ট ইন্ডিজের। 

নবম স্থানও কার্যত অসম্ভব। কারণ, নবম স্থানে থাকা বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টের ব্যবধান ৬। ভারতের বিপক্ষে ২ ম্যাচেই জিতে গেলে তাদের রেটিং পয়েন্ট হবে ৮২। বাংলাদেশ তখনও ৮৩ পয়েন্ট নিয়ে থাকবে নয়ে। এই সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে না থাকায় তাদের রেটিং না বাড়ার পাশাপাশি কমারও ঝুঁকি নেই। ফলে দুই ম্যাচ জিতে সেই ব্যবধান ঘোচানো ওয়েস্ট ইন্ডিজের জন্য কার্যত অসম্ভব। 

তবে…
তবে এই সময়ে যদি বাংলাদেশ কোনো ম্যাচ আয়োজন করে, এবং হেরে বসে, তখন বিপাকে পড়ে যেতে পারে দলটি। আগামী সেপ্টেম্বরের ১ থেকে ১৩ তারিখের মধ্যে বাংলাদেশ ভারতের মুখোমুখি হওয়ার কথা। যদিও সে সিরিজটি এখন ধোঁয়াশায় পড়ে গেছে। সে সিরিজ মাঠে গড়ালে, আর দলটা হেরে গেলে বিপাকে পড়ে যেতে হবে বাংলাদেশকে। তখন ভারতের পরের দুই ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit