মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ফিফার নতুন নিয়মে ওলটপালট সমীকরণ, দুই ম্যাচেই শেষ পাঁচ দলের বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনা করা হতো গোল ব্যবধান। কিন্তু এবার ফিফা মুখোমুখি লড়াইয়ের ফলাফলকে (হেড-টু-হেড) সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ফলে কাগজে-কলমে সুযোগ থাকলেও বাস্তবে অনেক দলের নকআউট পর্বের আশা দ্বিতীয় ম্যাচের পরই শেষ হয়ে যাচ্ছে।

এ পর্যন্ত বিদায় নিশ্চিত হওয়া দলগুলো হলো হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামা। সবশেষ বাদ পড়েছে পানামা। ঘানার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ে বিদায় নেয় তারা। সবচেয়ে হতাশাজনক অভিযান তুরস্কের। আর্দা গুলার ও কেনান ইলদিজদের দল দুই ম্যাচে রেকর্ড ৬২টি শট নিয়েও গোলের দেখা পায়নি।

অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে ব্যর্থতার মূল্য দিতে হয়েছে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতিও টানা দুই হারে বিদায় নিয়েছে।

একই পরিণতি হয়েছে তিউনিসিয়ার, যারা কোচ বদলিয়েও জাপানের বিপক্ষে বড় হার এড়াতে পারেনি। অন্যদিকে, কঠিন গ্রুপে লড়াই করেও ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোল উদ্‌যাপন করেই সন্তুষ্ট থাকতে হয়েছে নবাগত জর্ডানকে। দুই ম্যাচ শেষে তাদের স্বপ্নও থেমে গেছে গ্রুপ পর্বেই।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit