ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আবারও দুঃসংবাদ। ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার এদের মিলিতাও কুঁচকির চোটে পড়েছেন। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ক্লাবটি। মঙ্গলবার লিলেতে ব্রাজিল ও তিউনিশিয়ার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫৮তম মিনিটে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন মিলিতাও। এরপরই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।








