ক্রীড়া ডেস্ক : ক্যারিবীয় সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও লিখে ফেলেছে ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশটি মঙ্গলবার কিংস্টনে জ্যামাইকাকে ০-০ গোলে ড্র করে নিশ্চিত করেছে তাদের প্রথম বিশ্বকাপের টিকিট। এর মধ্য দিয়ে তারা হয়ে উঠেছে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সবচেয়ে ছোট দেশ। জ্যামাইকার মাটিতে তীব্র চাপের বিরুদ্ধে পুরো দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করে ‘ব্লু ওয়েভ’ নামের এই দলটি।



























