বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

প্রেম ও বিয়ে নিয়ে পারসা ইভানার মন্তব্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ পারসা ইভানা। ‘ব্যাচেলার পয়েন্ট’ সহ বেশ কিছু কাজ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘুরে কয়েক মাস হলো দেশে ফিরেছেন। শিগগির তাকে দেখা যাবে মোশারফ করিমের সঙ্গে নতুন এক ওয়েবফিল্মে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পারসা ইভানার জন্মদিন ছিল। বিশেষ দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। একই দিনে তার ভাইয়েরও জন্মদিন। মূলত, টুইন ভাই-বোন তারা। ইভানার বাবা-মা বিদেশে বসবাস করেন; ভাই ও খালা মণির সঙ্গে বাংলাদেশে বসবাস করেন এই অভিনেত্রী।  
ইভানা ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্কে ছিলেন। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে যায়। প্রেম-বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?
সিনেমায় দেখা যাচ্ছে না প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমার প্রস্তাব যে একেবারেই আসেনি তা নয়। কিন্তু মনে ধরেনি। গল্প, চরিত্র পছন্দ হলে অবশ্যই সিনেমা করব। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’র মতো মানসম্মত সিনেমার প্রতি আমার আগ্রহ বেশি। আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, মাধ্যম না। গল্প পছন্দ হলে যেকোনো মাধ্যমেই কাজ করব।
উল্লেখ্য, পারসা ইভানা শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেন পারসা ইভানা। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit