বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চৌগাছায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : ২০০৬ সালের ২৮ অক্টোবর পতিত আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত নারকীয় হত্যাকান্ডের বিচারের দাবিতে যশোরের চৌগাছায় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শহরের প্রেসক্লাব চত্তরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা. গোলাম মোরশেদ। সমাবেশ শেষে বিশাল একটি মিছিল শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামান আল-মামুনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন খান, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, জামায়াত নেতা আব্দুল আলিম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি শাহ আলম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit