বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ফরিদপুরে নকল সার জব্দ, চালককে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া বাজারে অভিযান চালিয়ে ১২০ কার্টুন (১২শ কেজি) গ্রোজিংক প্লাস নকল সার জব্দ করে ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ৩০ শে অক্টোবর)  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার অভিযান পরিচালনা করে উপজেলার পুরাপাড়া বাজার সড়কের উপর থাকা একটি নসিমন বোঝাই নকল সার জব্দ করে। জব্দ কৃত নকল সার প্রকাশ্যে জনতার সামনে ধ্বংস করে এবং নসিমন চালককে ৫ হাজার টাকা জরিমানা করে।

নকল সার বহনকারী নসিমন চালক শহিদুল  জানান ” বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার থেকে সারের ডিলার জামিল পুরাপাড়া বাজার সারের দোকানদারের নিকট পাঠিয়েছে। আমি পুরাপাড়া বাজারে আসলে প্রশাসনের লোক আটকায়।সার নকল কিনা জানিনা”।

এ বিষয়ে নগরকান্দা কৃষি কর্মকর্তা তিলোক কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পুরাপাড়া বাজারে কিছু নকল সার নিয়ে কোনো এক সারের দোকানে দেওয়ার জন্য আসছে। পরে নসিমন গাড়িবোঝাই নকল সার গ্রোজিংক প্লাস (১২০০ কেজি) জব্দ করে ধ্বংস করা হয়। বহনকারী চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, খবর পেয়ে একটি নসিমন থেকে নকল সার জব্দ করা হয়। পরে নকল সার ধ্বংস করা হয়েছে।

কিউএনবি/অনিমমা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit