বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গেজেট থেকে নাম প্রত্যাহার চেয়ে আবেদন জুলাই যোদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে জুলাইয়ের আন্দোলনের চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়তে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার প্রতিবাদে ফরিদপুরে গেজেট (গেজেট নম্বর-২৪৮৯) থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আবেদন করেছেন জুলাই যোদ্ধা আবরাব নাদিম (২৭)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাইয়ের সরকারি গেজেট এবং মাসিক ভাতাসহ সকল সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেন তিনি।

এ সময় জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন।জেলা প্রশাসকের বরাবর দেওয়া লিখিত আবেদনে জুলাই যোদ্ধা আবরার নাদিম বলেন, জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা- দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার লক্ষ্য- তা কোনোভাবেই এক বছরের অধিক সময়েও বাস্তবায়ন করতে পারেনি এবং কার্যকর পদক্ষেপও নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অসংগতিমূলক কর্মকাণ্ডও লক্ষণীয়।
লিখিত আবেদনে তিনি আরও উল্লেখ করেন, বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও অন্যান্য সেক্টরে আগের মতোই অনিয়ম বহাল রয়েছে। কোনো সিন্ডিকেট ভাঙেনি, অনিয়মও থেমে নেই- যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার করছি এবং মাসিক ভাতা (যদিও আমি তা গ্রহণ করিনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি। এ বিষয়ে আবরার নাদিম বলেন,আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না।
চারদিকে শুধু নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়তে চেয়েছিল, সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই আমি সরকারি গেজেট ও সকল সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছি। আবেদনপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন,স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট এবং সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা পেয়েছি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit