বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ীতে বেগুন চাষে সফল তিন বন্ধু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুরে বেগুন চাষে সফল তিন বন্ধু। ভালো ফলনে খুশি তারা। যৌথ উদ্যোগে শুরু করা এই চাষ থেকে দ্বিগুণ লাভের আশা করছেন তরুণ কৃষকরা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের কুশলপুর গ্রামের তিন বন্ধু একেএম আরিফ, নুরুজ্জামান ও আজমল হক। ব্যক্তিগতভাবে কৃষিকাজে যুক্ত থাকলেও, এবার প্রথমবারের মতো যৌথভাবে ৫৩ শতক জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে ঢোপা জাতের বেগুন চাষ করেছেন তারা।

জমি প্রস্তুত, চারা উৎপাদন থেকে শুরু করে সার ও সেচ—সবকিছুই করেছেন নিজেদের ব্যবস্থাপনায়। খরচ হয়েছে প্রায় ৬০ থেকে ৬৫ হাজার টাকা। সপ্তাহখানেকের মধ্যেই তারা বেগুন হারভেস্ট শুরু করবেন। আর সবকিছু ঠিক থাকলে দেড় থেকে দুই লক্ষ টাকার বেগুন বিক্রির আশা করছেন তিন বন্ধু। বেতদিঘী ইউনিয়নের কুশলপুর গ্রামের বেগুন চাষি একে এম আরিফ ও নুরুজ্জামান বলেন, আমরা এই প্রজেক্টটা তিন বন্ধু মিলে শুরু করেছি। আমাদের প্রজেক্টের নাম ‘আয়াত এগ্রো’।

এই জমিটার আয়তন ৩৫ শতাংশ, আর পাশে ১৮ শতাংশ। মোট ৫৩ শতাংশ জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করছি। আমরা নিজেরাই কোকো বিট ট্রেতে চারা উৎপাদন করেছি। চারা উৎপাদনসহ সবকিছু মিলে আমাদের খরচ হয়েছে প্রায় ৬০-৬৫ হাজার টাকা। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে হারভেস্টিং শুরু করব। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি দেড় থেকে দুই লক্ষ টাকার বেগুন বিক্রি হবে। বেগুন বাগানের শ্রমিক আব্দুল কাশেম বলেন,আমি প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত কাজ করি। এখান থেকে যা পাই তা দিয়ে আমার পরিবার ভালো চলে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, আধুনিক মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন বেশি ও রোগের আক্রমণ কম হয়। বর্তমানে কৃষক মালচিং পদ্ধতিতে চাষে বেশ আগ্রহী। আমরা মাঠ পর্যায়ের কৃষিকদের খোঁজ খবর রাখছি এবং সব ধরনের পরামর্শ দিয়ে আসছি। যৌথ উদ্যোগ, আধুনিক পদ্ধতি আর পরিশ্রম-এই তিন উপাদানের সমন্বয়ে সফলতার মুখ দেখছেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার তিন বন্ধু। ভবিষ্যতে এই সাফল্য অন্য তরুণদেরও কৃষিমুখী করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit