মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতে এম নাজমুল হাসান নৌবাহিনী প্রধান ও হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনী প্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘হল অব ফেইম’ হলো একটি ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা, যা কোন নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ কোন ব্যক্তিকে এ সম্মানে ভূষিত করা হয়। বিএমএ’র ‘হল অব ফেইম’-এ সেনাবাহিনী প্রধানগণের পাশাপাশি বাহিনী প্রধান হিসেবে প্রথম বারের মতো বর্তমান নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এ বিরল সম্মানে ভূষিত হলেন। অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণের সহধর্মিণীগণও উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান ১৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে ১৯৮৪ সালে ২য় যৌথ সামরিক প্রশিক্ষণে (Joint Service Training) বিএমএ’তে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, ১০ সপ্তাহের যৌথ সামরিক প্রশিক্ষণ শেষে বাহিনী প্রধানগণ নিজ নিজ একাডেমি হতে ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। পরবর্তীতে, এডমিরাল এম নাজমুল হাসান ২৪ জুলাই ২০২৩ সালে ১৭তম নৌবাহিনী প্রধান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ১১ জুন ২০২৪ সালে ১৭তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে ০৭ জন সেনাবাহিনী প্রধান গৌরবমণ্ডিত বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি ২৪ পদাতিক ডিভিশন; কমান্ড্যান্ট, বিএমএ; কমান্ড্যান্ট, ইবিআরসি; চেয়ারম্যান, চা বোর্ড; চেয়ারম্যান, সিপিএ; কমচিট; কমব্যান; এএসডি; এওসি, বিএএফ জহুর; এয়ার সেক্রেটারিসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।’

কিউএনবি/অনিমমা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit