বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

গুইমারায় তৈইমাতাই ও পিলাক খাল খনন প্রকল্পে  বৃক্ষরোপন করেন  জেলা প্রশাসক।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আওতায় বাস্তবায়িত  গুইমারা উপজেলার  বাইল্যাছড়ি তৈইমাতাই ও পিলাক খাল খনন প্রকল্প এলাকায়   বৃক্ষরোপন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং খাল খনন প্রকল্পকে দীর্ঘমেয়াদে টেকসই করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি তৈইমাতাই ও হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল খনন প্রকল্পে বৃক্ষরোপন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত। এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না,গুইমারা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, সাধারন সম্পাদক  মো.মাহবুবুর রহমান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,গুইমারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি,খাল খনন প্রকল্পের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ‘ইজিপিপি’ প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে গুইমারা উপজেলার ৬ কিলোমিটার দীর্ঘ তৈমাতাই খাল এবং ৭ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল পুনঃখনন করা হয়েছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি-২০২৬’ এর আওতায় জেলার গুইমারা উপজেলার তৈইমাতাই ও পিলাক গুরুত্বপূর্ণ দুটি  খাল খনন প্রকল্প কৃষকদের সেচ সংকটের স্থায়ী সমাধান হবে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

খাল খনন  শুধু পানি প্রবাহ নিশ্চিত করবে না, এটি মানুষের জীবন ও জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।  পরিকল্পিত বৃক্ষরোপণ ভূমিক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি গাছ লাগানোর চেয়ে সেটিকে বাঁচিয়ে রাখাই বড় দায়িত্ব। তাই সবাইকে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।”

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.  আনোয়ার সাদাত বাইল্যাছড়ি   তৈইমাতাই খাল খনন প্রকল্প পরির্দশন শেষে তৈইমাতাই খাল খনন এলাকায় একটি কাঠ বাদাম।গাছের চারা রোপন করেন।পরে গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়িত এইচবিবি রাস্তার চলমান কাজ পরির্দশন করেন তিনি।

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit