সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি দারুণ গোলে এগিয়ে গেল নিউজিল্যান্ড গোলশূন্য সমতায় বিরতিতে ইরান-বেলজিয়াম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা আলোচনা শুরুর আগে মার্কিনিদের সঙ্গে ছবি তোলার প্রস্তাব ফিরিয়ে দেয় ইরান অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার: বাণিজ্যমন্ত্রী যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, অন্যজন অসীম মুনির

কারাগারে সাবেক পুলিশ কমিশনার সাইফুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এদিন পুলিশ সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করে। আদালতে তোলা হলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ১৫ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের জন্য এ দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সিএমপি সাবেক কমিশনারের সরাসরি সম্পৃক্ততা মিলেছে। শহীদ ওয়াসিম ছাড়া অন্যরা হলেন- শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক। 

প্রসঙ্গত, চট্টগ্রামের চান্দগাঁও থানার মামলায় ১২ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সিএমপির এই সাবেক কমিশনার। গত বছর ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম।

কিউএনবি/অনিমমা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit