শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মাঝে ছাগল বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণপুর্বে এনিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, ভেটেরিনারি সার্জন শীলা দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।

পরবর্তিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ১০০ পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪টি করে সিমেন্টের পিলার, ২টি করে টিন এবং ৫টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে শরীক হতে পেরেছি এটাই আনন্দের বিষয়। প্রদত্ত জিনিস গুলো যত্ন নেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit