মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে প্রায় ৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ভারত সফরের কর্মসূচি রয়েছে কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুর। তিন দশকের বেশি সময়ের মধ্যে এটিই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল। সফরের লক্ষ্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া।

কানাডীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, ১২ থেকে ১৭ অক্টোবরের সফরে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু যাওয়ার কথা রয়েছে সিধুর। প্রতিনিধিদলে উড়োজাহাজশিল্প, পরিচ্ছন্ন প্রযুক্তি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান ও কৃষিখাদ্য খাতের ব্যবসায়ীরা রয়েছেন।

কানাডা ও ভারত চলতি বছরের মধ্যেই মুক্তবাণিজ্য চুক্তি করতে চায়। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বছরে ৭ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ২০২৫ সালে দুই দেশের পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ ছিল ৩ হাজার ৪০ কোটি ডলার।

এ ছাড়া আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি দ্বিগুণ করতে চায় কানাডা। গত এক বছরে বিভিন্ন দেশের সঙ্গে ২০টি কৌশলগত বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি করেছে দেশটি।

সিধু জানান, আগামী বছরগুলোতে ভারতের দুই হাজারের বেশি উড়োজাহাজ প্রয়োজন হবে। এ চাহিদা পূরণে সক্ষম কানাডা। ২০৩৫ সালের মধ্যে ভারতে বিদ্যুতের চাহিদাও ৭০ শতাংশ বাড়তে পারে। জ্বালানি প্রকল্পের মাধ্যমে সেই চাহিদা পূরণে সহায়তা করতে চায় কানাডা।

ভারতীয় কোম্পানিগুলো ইতিমধ্যে কানাডায় প্রায় ৩৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সফরে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সিধুর।

দুই দেশের বাণিজ্য আলোচনা শুরু হয় ২০১০ সালে। তবে কানাডায় এক শিখ অধিকারকর্মী হত্যায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৩ সালে আলোচনা বন্ধ হয়।

সম্পর্ক পুনরুদ্ধারে গত মার্চে ভারত সফর করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সফরে ২৬০ কোটি ডলারের ইউরেনিয়াম সরবরাহ চুক্তিসহ ৫৫০ কোটি ডলারের বেশি মূল্যের ১০টি বাণিজ্যিক চুক্তি হয়। চলতি বছরের শেষ দিকে কানাডা সফরের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৬,/রাত ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit