মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর বাঘা উপজেলার পারসওতা হযরত শাহ সুফি বাঘু দেওয়ান (রহ.) আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন। তবে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি নিজে নিয়মিত ক্লাসে অংশ না নিয়ে তাঁর পরিবর্তে মামা আসমত আলীকে দিয়ে পাঠদান করাচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শিক্ষক নাফিউল ইসলাম জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৫ সালের রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নিজের পরিবর্তে মামাকে দিয়ে ক্লাস করানোর সত্যতা স্বীকার করে জীবন জানান, তাঁর এখনো মাস্টার্স শেষ না হওয়ায় তিনি এই পথ বেছে নিয়েছেন। মাদরাসা থেকে প্রাপ্ত সরকারি বেতনের অর্ধেক টাকা তিনি নিজে রাখেন এবং বাকি অর্ধেক টাকা প্রক্সি দেওয়া মামাকে বুঝিয়ে দেন।

এই নিয়মবহির্ভূত প্রক্সি ক্লাসের বিষয়টি পুরোপুরি অবগত রয়েছেন মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ বজলুল করীম। তিনি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে, জীবনের মাস্টার্স শেষ না হওয়ার আবেদনের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটি বা প্রশাসনের কোনো বাধা ছাড়াই এভাবে অন্যজনকে দিয়ে ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রভাব ও পরিচয়ের কারণে বিষয়টি এতদিন আড়াল রাখার চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন ছাত্রদল নেতা জীবন।

সরকারি বিধিমালা লঙ্ঘন করে এভাবে প্রক্সি শিক্ষক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাস চালানোর কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সল তালুকদার। গণমাধ্যমের মারফতে বিষয়টি জানতে পেরে তিনি জানান, শিক্ষা খাতের এই অনিয়মের বিষয়ে দ্রুত খোঁজ নেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৬,/রাত ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit