বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View
সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি  : বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গনভোটসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় স্থানীয় জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাজের মোড়ে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
‎মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ -৪ (মান্দা) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন,  কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী  এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম,  বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য নওগাঁ-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম, নওগাঁ জেলা শিবিরের সভাপতি আব্দুর রাকিব।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ নাসির উদ্দীন।‎প্রধান অতিথি তার বক্তব্য তার বক্তব্যে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে  নির্বাচন নভেম্বরে গনভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে বক্তাগন ৫দফা দাবির সপক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit