শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

আলবেনিয়ার এআই মন্ত্রী অন্তঃসত্ত্বা, জন্ম দেবে ৮৩টি সন্তান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : আলোড়ন তুলেছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার অভিনব ঘোষণা। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভার্চুয়াল মন্ত্রী দিয়েলা নাকি এখন অন্তঃসত্ত্বা। সে জন্ম দেবে ৮৩টি সন্তান!

তবে এই সন্তান কোনো জীবন্ত মানুষ নয় বরং ৮৩টি নতুন এআই সহকারী। আলবেনিয়ার সংসদের প্রতিটি সমাজতান্ত্রিক দলের সদস্যের জন্য একজন করে ভার্চুয়াল অ্যাসিস্টান্ট কাজ করবে।

বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ (বিজিডি) সম্মেলনে এডি রামা বলেন, আমরা দিয়েলাকে নিয়ে ঝুঁকি নিয়েছিলাম, আর তা সার্থক হয়েছে। আজ দিয়েলা অন্তঃসত্ত্বা। তার পেটে ৮৩ সন্তান। প্রতিটি সন্তান সংসদ সদস্যদের সহকারী হিসেবে কাজ করবে। তারা আলোচনার রেকর্ড রাখবে, আর জানাবে সংসদ সদস্যরা কী মিস করেছেন।

রামা আরও ব্যাখ্যা করেন, যদি আপনি কফি খেতে গিয়ে সংসদে ফিরতে ভুলে যান, এই ভার্চুয়াল সন্তান আপনাকে জানাবে তখন কী আলোচনা হয়েছে; কে কী বলেছেন, কাকে পাল্টা জবাব দেওয়া উচিত। পরের বার যদি আমাকে আমন্ত্রণ করেন, আমি সঙ্গে আনব দিয়েলার ৮৩ সন্তানকেও!

দিয়েলা কে?

দিয়েলা শব্দের অর্থ সূর্য। চলতি বছরেড সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে নিয়োগ পায় এই এআই। এটি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত সরকারি মন্ত্রী।

দিয়েলার মূল দায়িত্ব হলো আলবেনিয়ার সরকারি ক্রয় ও দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা। প্রধানমন্ত্রী রামার মতে, প্রতিটি সরকারি তহবিলের ব্যয় এখন থেকে ১০০ শতাংশ স্বচ্ছ হবে।

দিয়েলা প্রথমে চালু হয় ২০২৫ সালের জানুয়ারিতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নথি সংগ্রহে সহায়তা করার জন্য। এখন তাকে ভার্চুয়াল আকারে মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখা হয়। ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে, একজন নারী অবয়বে হাজির হয় দিয়েলা।

রামা জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ পুরো সিস্টেমটি কার্যকর হবে এবং প্রতি সংসদ সদস্যের জন্য নিজস্ব দিয়েলার সন্তান প্রস্তুত থাকবে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit