মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

দেড় মাস পর ফের একই জায়গায় মিলল মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ তাকে হত্যা করে পালিয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে।

এর আগে গত ২৯ আগস্ট রাতে একই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে দেড় মাস পেরিয়ে গেলেও এখনও ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১০.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit