বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের আশা দেখে অল্পের জন্য হেরে বসেছে। তবে টুর্নামেন্টের গ্রুপপর্বে নিগার সুলতানা জ্যোতিদের এখনও পাঁচটি ম্যাচ বাকি। আজ (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে বিশ্বকাপে আলো ছড়ানো টাইগ্রেস পেসার মারুফা আক্তার আরও বড় কিছু করার লক্ষ্য জানিয়েছেন। 

পাকিস্তানের বিপক্ষে মারুফার ইনসুইংয়ে দুটি বোল্ড করার দৃশ্য বিশ্বক্রিকেটে বেশ আলোচিত হয়েছে। বড় মঞ্চে ভালো করায় বাবা-মা গর্ববোধ করেন বলে জানান মারুফা, ‘পরিবার অবশ্যই গর্ববোধ করে। কারণ এত বড় একটা জায়গায় এসে ভালো পারফরম্যান্স করা…তারা আমাকে নিয়ে অনেক গর্বিত।’

দুই ম্যাচের একটিতে জেতা বাংলাদেশকে এখনও পাঁচটি ম্যাচ খেলতে হবে। শীর্ষ চারে থেকে সেমিফাইনাল খেলারও ভালো সুযোগ আছে জ্যোতিদের সামনে। নিউজিল্যান্ড ম্যাচের আগে দেশের মানুষের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি হতাশ না হতেও পরামর্শ দিয়েছেন মারুফা, ‘দেশের মানুষ আমাদের জন্য দোয়া করে, আমাদের খেলা দেখে। চাইব তারা যেন আমাদের জন্য আরও দোয়া করে। তারা যেন কখনও নিরাশ না হয়। ইনশাআল্লাহ আমরা আমরা ভালো কিছু করব।’

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit