মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

কাঁচামরিচের ঝাল কমলেও সবজির দাম চড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : বগুড়ায় একদিনের ব্যবধানে বাজারে কাঁচা শাক-সবজির দাম কিছুটা কমলেও তা নিম্নআয়ের মানুষের জন্য অনেক চড়া। মঙ্গলবার বাজারে আলুর দাম স্থির থাকলেও কাঁচামরিচ ২০০ টাকা কেজি। মাছ ও গোশতের দামও কমেনি। এতে খেটেখাওয়া মানুষ বিপাকে পড়েছেন। বাজার তদারকির কেউ না থাকায় অনেকে সবজি খাওয়া ছেড়েই দিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের বৃষ্টির কারণে আমদানি কমে যাওয়ায় কাঁচা শাক-সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার সকালে বগুড়া শহরের ফতেহআলী, রাজাবাজার, ফুলবাড়ি কলেজ বাজার, নামাজগড়, গোদারপাড়াসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার এসব বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা। মঙ্গলবার দাম কিছুটা কমে প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হয়। পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা, বেগুন ১২০ টাকা, মুলা ৫০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, করলা ৬০ টাকা, কদর ৫০ টাকা, তরি ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ওল কচু ৯০ টাকা কেজি, হাইব্রিড শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। লাউ ৬০ টাকা কেজি। কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫৫ টাকা। তবে আলুর বাজার স্থির রয়েছে। পাকরি আলু প্রতি কেজি ২৪ টাকা ও হল্যান্ড আলু ২০ টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি পাঁচ থেকে ১০ টাকা কম।

খুচরা ব্যবসায়ী লিখন শেখ জানান, মঙ্গলবার প্রতি কেজি শাক সবজির দাম পাঁচ টাকা থেকে ১০ টাকা কমেছে। বাজারে গরুর গোশত প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা, খাসির গোশত এক হাজার থেকে ১২০০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩০০ থেকে ৩৮০ টাকা এবং দেশি মুরগি ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা কেজি। ভরা মৌসুমেও মাছের দাম চড়া রয়েছে। নিষেধাজ্ঞার কারণে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি হয়নি। তবে নিষেধাজ্ঞার আগের দিন এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ মাছ ২৫০০ থেকে ২৬০০ টাকা দরে বিক্রি হয়। রুই, কাতলা ও অন্যান্য মাছের দাম অনেক চড়া।

বগুড়ার মহাস্থান হাট কাঁচা সবজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাহেদুল ইসলাম জানান, গত কয়েক দিন বৃষ্টির কারণে কাঁচা শাকসবজির আমদানি কম। এ কারণে প্রতিটি শাক সবজির মূল্য চড়া। খুচরা বাজারে তাদের চেয়ে প্রতি কেজি পাঁচ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তিনি আশা করেন, শিগগিরই কাঁচা শাকসবজির দাম কমে যাবে।

বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে জমিতে কৃষকদের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাজারে জোগান কম থাকায় সবজির দাম বেড়েছে। তবে সোমবার থেকে দাম কমা শুরু হয়েছে। অল্প কয়েক দিন পরেই বাজারে শীতের সবজি আসবে। তখন দাম কমে যাবে। তিনি আরও বলেন, বাজারে মূল্য বৃদ্ধির অভিযোগ পেলে প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit