বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা : অভিনেতা জাহের আলভী কারাগারে নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার রোমাঞ্চকর বর্ণনা দিলেন ইরানি পাইলটরা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম জি-৭ সম্মেলন: জেলেনস্কির কাণ্ডে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির অস্বস্তি ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

বিসিবির প্রথম নারী পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই নতুন পর্ষদে পরিবর্তন আসতে যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই এই ব্যবসায়ীর মনোনয়ন বাতিল করে তার জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে রুবাবা দৌলাকে।

বিসিবির ইতিহাসে এর আগে কখনো পরিচালনা পর্ষদে কোন নারী ছিলেন না। তাই রুবাবা এক অর্থে দেশের ক্রিকেটে ইতিহাস গড়তে চলেছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বোর্ড নারী পরিচালক আনার সম্ভাবনার কথা বলেন। বোর্ডে লিঙ্গবৈষম্য দূর করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন, ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয়।

নতুন আইনে, প্লেয়িং কন্ডিশনের বিধিও বদলে গেছে। কিন্তু আমাদের (বিসিবি) গঠনতন্ত্র একই রয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো। আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনতে হবে। এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit