বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ইছলা গ্রামের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ মাসুদ আলম জানান, ইছলা গ্রামের তার মালিকানাধীন ১.৪৫ একর জমির উপর একটি পুকুর রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

সম্প্রতি স্থানীয় কিছু লোকজন পূর্ব শত্রুতার জেরে ওই পুকুর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন দুপুরে ওই গ্রামের বাদশা মিয়ার দুই ছেলে আজিম উদ্দিন (৩০),আজিজ মিয়া (২৭), ও ওই এলাকার আব্দুস সাত্তারের দুই ছেলে হিটু মিয়া (৩০), আব্দুস সালাম (২৬), ও ওই এলাকার মৃত সোবাহানের ছেলে সাফিরুল ইসলাম (৪৫), ওই এলাকার কোরাজ আলী (৬০), ওই একালার আব্দুস সাত্তারের স্ত্রী মজিরন বেগম (৫০), ও জোহরা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে বেড় জাল নামিয়ে মাছ ধরতে থাকে।

এসময় বাধা দিতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগী মাসুদ আলমকে মারপিট করে মাথায় ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে এগিয়ে এলে মাসুদের জেঠাতো ভাই কামরুজ্জামানকেও পিটিয়ে আহত করা হয়। পরে ধারালো অস্ত্রের আঘাতে তার নাক ফেটে গুরুতর জখম হয়। এসময় মাসুদের ভাতিজা রাকিবুজ্জামান রিপন ও নাহিদুল ইসলাম রিয়াজ এগিয়ে এলে তারাও হামলার শিকার হন।

স্থানীয় এলাকাবাসী জানান, সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা প্রায় ৫ মণ মাছ (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) ভ্যানে তুলে নিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আসামিরা ভুক্তভোগী পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit