রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

সাভার সহ ৫টি উপজেলাকে আধুনিক নগরের প্লান শুরু করা হবে-ঢাকা জেলা প্রশাসক 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার সহ ৫টি উপজেলাকে আধুনিক নগরের প্লান সামনের দিনগুলিতে শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। আজ দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী দেবী দূর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের টার্গেট হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে ঢাকার ভিতরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন প্ল্যান করে ঢাকা শহরকে ডেভেলপ করছে। যাতে এই প্ল্যানের মাধ্যমে সাভার, কেরানীগঞ্জ ধামরাই নবাবগঞ্জ দোহার এই সমস্ত উপজেলাতে গুণগত মানের উন্নয়ন হবে এবং এই সমস্ত এলাকার জীবনমানের উন্নয়ন ঘটবে। এইজন্য আমরা ইতিমধ্যে এসব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড সভা শুরু করেছি।
তিনি এয়োও বলেন, মানুষের মতের মধ্যে পথের মধ্যে ভিন্নতা থাকবেই। এটা হচ্ছে আধুনিক রিপাবলিগের গণতন্ত্রের সৌন্দর্য। একটি মানুষের মতের সাথে ধর্মের সাথে ভিন্নতা থাকবে। এই যে মতের ভিন্নতা, ধর্মের ভিন্নতা, পথের ভিন্নতা, রাজনৈতিক দলের ভিন্নতা এগুলো থাকবেই। কিন্তু এগুলোর মাঝখান দিয়েই আমাদের যে সার্বজনীন প্রোগ্রামগুলো আছে যেমন মুসলমানদের ঈদ আসে, হিন্দু সম্প্রদায়ের পূজা আসে। বিশেষ করে এইসব প্রোগ্রামগুলোতে সকল মানুষ শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সোহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো উদযাপন করবে এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ নাগ ও সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি বিকাশ সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit