রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

খুলনায় ডাকবাংলো মোড়ে গুলি ও কুপিয়ে শ্রমিক নেতাকে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে জনাকীর্ণ মার্কেটের মধ্যে গুলি ও কুপিয়ে মাসুম বিল্লাহ্ (৪৫) নামে এক শ্রমিক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ্ রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন। তিনি রূপসা উপজেলার বাগমারা এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের কেনাকাটা করতে তিনি মার্কেটে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা এসময় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit