বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৩২ জন নাবিককে। শ্রীলঙ্কার নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায়, দক্ষিণাঞ্চলীয় গলে শহর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (প্রায় ৭৫ কিলোমিটার) দূরে অবস্থানরত ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস দেনা’ স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিপদসংকেত পাঠায়।

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ এর আগে জানিয়েছিলেন, জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানান, নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ পার্লামেন্টে জানান, জাহাজটি বিপদে পড়েছে—এমন তথ্য পাওয়ার পর সরকার উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ ও বিমানবাহিনীর উড়োজাহাজ পাঠায়।

শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, যেখানে ইরানি যুদ্ধজাহাজটি ডুবেছে, সেখানে অন্য কোনো জাহাজ বা উড়োজাহাজ দেখা যায়নি।

গলের একটি হাসপাতালের সামনে থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন—ঘটনার কারণ জানতে জীবিত নাবিকদের সঙ্গে কথা বলতে দুইজন কর্মকর্তা গলে পাঠানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, শ্রীলঙ্কার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রুপক্ষের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানো হলো।

সূত্র: আলজাজিরাবিবিসি

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit