আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ২০টিরও বেশি জাহাজে “হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে” বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ডের এই হালনাগাদ তথ্যটি আসে অল্পক্ষণ পরই, যখন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজের ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে ‘আইরিস দেনা’ জাহাজে ৮০ জনের মরদেহ পাওয়া গেছে। সূত্র: বিবিসি
কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ৫:৪৬