শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে দেশটি।

বুধবার এক বিবৃতিতে ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা তাদের বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা ও ভুয়া।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্রডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়ত ভারতের বন্দর ব্যবহার করছে।”

তার এ দাবি পুরোপুর প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এব্ং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।”

এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এ অভিযোগ উঠল যখন দেশটির জলসীমায় মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময় সাবমেরিনের হামলার শিকার হয়েছে ইরানের একটি যুদ্ধজাহাজ।

বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অব্স্থায় এটি হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল। সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit