বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

প্লাটিলেট বাড়াবে যেসব খাবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

স্বাস্থ্য ডেস্ক : এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। ডেঙ্গু জ্বরে শরীর দুর্বল হয়ে পড়ার পাশাপাশি অনেক রোগীর রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যেতে পারে। পাশাপাশি সারা শরীরে প্রচণ্ড ব্যথাও হতে পারে। বিশেষ করে ডেঙ্গুর জটিল অবস্থায় রক্তপাতের ঝুঁকি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ থাকে। ডেঙ্গুতে চিকিৎসকের পরামর্শ, পর্যাপ্ত তরল গ্রহণ এবং নিয়মিত রক্তের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্লাটিলেট বাড়াতে পারে-এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন-

পেঁপে: পাকা পেঁপেতে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ডেঙ্গুর সময় সহজে হজম হয় এমন ফল হিসেবে এটি খাওয়া যেতে পারে। 

ব্রোকলি: ভিটামিন ‘কে’– এর দারুণ উৎস ব্রোকলি, যা রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। যদি দ্রুত কমতে থাকে, তবে প্রতিদিনকার খাবারে অবশ্যই ব্রোকলি যুক্ত করবেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপকারী খনিজ রয়েছে।

বেদানা: বেদানায় দরকারি নানা পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে, যা শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। শরীরের ধকল কাটাতে বেদানা দারুণ উপকারী। এ ছাড়া এটি আয়রনের উৎস বলে রক্তের জন্য উপকারী। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে এবং ডেঙ্গু সারাতে এটি উপকারী।

পালং: আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস পালং। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া শরীরে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে।

ডাবের পানি: ডেঙ্গুতে পর্যাপ্ত তরল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবের পানিতে পানি ও বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit