সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বুধবার (৪ মার্চ) বিকাল ৫টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক। সভায় জেলার সাংবাদিকদের উপস্থিতিতে অ্যাডভোকেট হাফিজুর রহমানকে ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়।

বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। বক্তারা বলেন, “সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীর পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট হাফিজুর রহমানকে মেয়র পদে প্রার্থী হিসেবে এগিয়ে নেওয়া হবে।”এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।ইফতার শেষে দেশ, জাতি ও পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit