রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অনুসন্ধানকালে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় দেখা যায়, মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তার আয়কর দাতা।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৬,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit