শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যেই দায়িত্ব নেবেন, তাকেও হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইসরায়েল।

বুধবার এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা থেকে যে-ই নেতা নিয়োগ পাবে এবং ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখবে, পাশাপাশি ইরানের জনগণকে দমন করবে—সে নিঃসন্দেহে নির্মূলের লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে—তা কোনো বিষয় নয়।

কাটজ জানান, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এবং দেশটির জনগণের জন্য সরকার পতনের পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে ইসরায়েল।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৬,/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit