সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‍্যালী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় পুলিশ ও এলাকাবাসীর সাথে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।বুধবার বিকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে এলাকাবাসীকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনী।

প্রধান অতিথি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম (ক্রাইম অফস ও ট্রাফিক ) এর উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান, থানা বিএনপির ইমান উদ্দীন, নাজির উদ্দীন, থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম।

বিএনপি নেতা কালাম মাদবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাসুদ আল মামুন, এসআই মো: সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আলহাজ্ব মাদবর, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো: কবির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী শুয়েবুর রহমান শোয়েব মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit