বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৩ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের মিডিয়া পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নওগাঁ সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা জনাব ফায়জুল হক। সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সাহালে মোহাম্মদ মাসুদুল ইসলাম,  ডাব্লিউ এইচ এর প্রতিনিধি ডাঃ লুৎফর রহমান।

আয়োজনে ছিল জেলা তথ্য অফিস, নওগাঁ এবং সহযোগিতায় সিভিল সার্জন অফিস, নওগাঁ। কর্মশালায় টাইফয়েড প্রতিরোধে দলবদ্ধভাবে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হয়।

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit