শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩২ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী। এ সময় আরও অন্তত ৮ শ্রমিক আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপর দিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যায়। এ সময় স্থানীয়রা অন্তত ১০ জন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit