ডেস্ক নিউজ : শুধু বয়ান করা নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় মুফাসসির সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, যুগে যুগে পথহারা জাতিদের পথ দেখিয়েছেন আলেম-ওলামারা। তাদের বক্তব্যে কাউকে যেন খোঁচা দেওয়া না হয়। এছাড়া সংসদে কোরআন ও সুন্নাহর সুষ্পষ্ট লংঘন করে যে সব আইন পাশ করা হয়েছে, তার গঠনমূলক সমালোচনার কথাও বলেন তিনি।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১২