বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

প্রথম স্ত্রীকে হত্যার দায়ে স্বামী দ্বিতীয় স্ত্রী ও সৎ ছেলের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বরগুনার পাথরঘাটায় প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী, তার দ্বিতীয় স্ত্রী ও সৎ ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার বাদী ও নিহত মহিমার ছেলে হেলাল তালুকদার আদালতে উপস্থিত ছিলেন।

মাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে হেলাল তালুকদার সাংবাদিকদের বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। আশা করি, উচ্চ আদালতে আপিল হলেও এই রায় বহাল থাকবে। তাহলে আমরা বলতে পারব—এ দেশেও এখনো ন্যায়বিচার পাওয়া যায়।”

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ অক্টোবর যৌতুকের দাবিতে আসামিরা মিলে প্রথম স্ত্রী মহিমা বেগমকে হত্যা করে। প্রথমে মামলাটি যৌতুকের অভিযোগে দায়ের করা হলেও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণে এটি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রঞ্জুযারা শেপু বলেন, “রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ও প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।”

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit