বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নির্বাচন প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ হাসান ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র নির্ধারণ, কেন্দ্র সংস্কার এবং প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রেগুলিয়ে প্রেরণ ও সংরক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও রয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস ছামাদ জানান, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে রাজনৈতিক দলগুলোও নির্বাচনকে ঘিরে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম চালানোর কথাও জানিয়েছে প্রশাসন। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ৩ প্লাটুন বিজিবি, ৮টি পুশিল টলদল ও ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫৭,১৩৫, পুরুষ ভোটর ৭৭,৯৪০ জন, মহিলা ভোটার ৭৯,১৯৪ জন ও তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১ জন, মোট ভোট কেন্দ্র-৫২টি এবং মোট ভোট কক্ষ ২৯৫টি। মনিটরিং অফিসার দায়িত্ব পালন করবে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সজাগ দৃষ্টি রেখেছি। এখানে কোন রকম আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভবনা নেই। সুষ্ট ও নিরোপেক্ষ নির্বাচন হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ হাসান জানান, সব কেন্দ্র নির্বাচন সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে এই নির্বাচন সুন্দরভাবে সম্পন হয়। সর্বোপরি তিনি আর ও বলেন, সকলের সহযোগিতায় ফুলবাড়ীতে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit