রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ঝালকাঠিতে  ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠির দুটি আসনের ২৩৭টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আনসার-ভিডিপির সদস্যদের পাঠানো হচ্ছে। বুধবার সকাল থেকে জেলার ৪টি উপজেলা পরিষদ থেকে একযোগে এসব সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকরতাসহ নির্বাচনে দায়িত্বরতরা বুঝিয়ে দেয় প্রিজাইডিং অফিসারদের কাছে।

সরঞ্জামের মধ্যে রয়েছে সাধারণ নির্বাচন এবং গণভোটের ব্যালট, অমোচনিয় কালি, সিল-প্যাডসহ ৪৬ ধরনের মালামাল। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। গণভোট ও সাধারণ ভোটের ব্যালট সহ সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে।

উল্লেখ্য, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি এবং সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৪৭টি। ঝালকাঠির দুটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন দলীয়, জোটবদ্ধ এবং স্বতন্ত্র হয়ে এক জন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬জন।

কিউএনবি/খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit