বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥ আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাত পোহালেই ভোট কোন টি-টোয়েন্টি ম্যাচে তিনবার সুপার ওভার হয়েছিল নরসিংদীর ৫ টি আসনের ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম  আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসর জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার। আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৬৭ রানের দাপুটে জয় পেয়েছে অসিরা। বুধবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান করে অস্ট্রেলিয়া। 

দলের হয়ে ২৯ বলে দুই চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন মার্কু স্টয়নিস। মাত্র ১৭ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার জশ ইংলিশ। ৩৩ বলে ৩৭ রান করেন ম্যাট রেনেশ। টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় আয়ারল্যান্ড।

অস্টেলিয়ান তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পার গুগলি আর নাথান ইংলিশের গতির মুখে পড়ে ১৬.৫ ওভারে ১১৫ রানেই অলআউট হয় আইরিশরা।দলের এই ব্যাটিং বিপর্যয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জর্জ ডকরিল। এছাড়া ২৪ রান করেন লরকান টাকার। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন নাথান ইংলিশ।  

 

 

কিউএনবি/খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit