মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আসর সবেমাত্র জমে উঠতে শুরু করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা স্পেনের মতো বড় বড় দলগুলো মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ৪৮টি দেশের অংশগ্রহণে ইতিহাসের বৃহত্তম এই ফুটবল মহাযজ্ঞে কার মাথায় শেষ পর্যন্ত বিশ্বজয়ের মুকুট উঠবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গতবারের রানার্স-আপ ফ্রান্স নাকি তারকাসমৃদ্ধ স্পেন— কার হাতে উঠবে সোনালি ট্রফি, তা নিয়ে ক্রীড়াপ্রেমীদের উত্তেজনার শেষ নেই। 

আগামী ১৯ জুলাই ফাইনালের মঞ্চে কোন দল শেষ হাসি হাসবে, সেই জটিল সমীকরণের উত্তর খুঁজতে সাহায্য নেওয়া হয়েছিল বর্তমান প্রযুক্তির সেরা চারটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের। আর আশ্চর্যজনকভাবে, চারটি ভিন্ন চ্যাটবটই সবদিক বিবেচনা করে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট দলের নামেই সিলমোহর দিয়েছে।

চ্যাটজিপিটি, ক্লদ এআই, গুগল জেমিনি এবং মাইক্রোসফট কো-পাইলট— এই চারটি জনপ্রিয় প্ল্যাটফর্মের কাছে জানতে চাওয়া হয়েছিল, পরিসংখ্যান ও সম্ভাবনার বিচারে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সুযোগ কার রয়েছে? জবাবে চারজনই ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো কাপ জয়ী স্পেনকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে বেছে নিয়েছে, যেখানে সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। 

চ্যাটজিপিটি তার বিশ্লেষণে জানিয়েছে, বর্তমান গাণিতিক ও পরিসংখ্যানগত মডেল অনুযায়ী স্প্যানিশ দলই এই মুহূর্তে বিশ্বজয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। 

একইভাবে গুগল জেমিনিও তাদের পূর্বাভাসে উল্লেখ করেছে যে, স্পেনের বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তারা এই তালিকার একদম শীর্ষে থাকা ফ্রান্সের সঙ্গে সমানে সমানে লড়াই করছে।

অন্যদিকে ক্লদ এআই স্পেনের এই সম্ভাবনার পেছনে তাদের দুর্দান্ত স্কোয়াড এবং লামিন ইয়ামালের মতো তরুণ প্রতিভাদের ভূমিকার কথা উল্লেখ করেছে। তাদের মতে, সদ্য ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় বুকমেকারদের বাজির দরে স্পেনের নামই সবার ওপরে রয়েছে, যদিও ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যায়। 

মাইক্রোসফটের কো-পাইলট তো একধাপ এগিয়ে বিভিন্ন ডেটা মডেল ও অপ্টা সিমুলেশনের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, ২০২৬ সালের জুনের ডেটা অনুযায়ী স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ, যা টুর্নামেন্টের অন্য যেকোনো দলের চেয়ে বেশি। শক্তিশালী বেঞ্চ এবং সাম্প্রতিক ফর্মের কারণেই তারা প্রেডিকশন মডেলগুলোর পছন্দের শীর্ষে রয়েছে। 

ফলে সবকটি এআই চ্যাটবটের সম্মিলিত সিদ্ধান্ত এটাই বলছে যে, ট্রফি জয়ের দৌড়ে এই মুহূর্তে স্পেনের পাল্লাই সবচেয়ে ভারী।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit