শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় আওয়ামীলীগ নেতা মান্নানের আট মাসের জেল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানকে আট মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় বাদীর সাত লাখ টাকা ফেরতের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক আইরিন সুলতানা এ আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২২ অক্টোবর উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের সামছুল আলমের কাছ থেকে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান জমি বিক্রয় করার জন্য বায়না স্বরুপ সাত লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমি রেজিস্ট্রি না করে বায়নার টাকা ফেরত দেওয়ার জন্য ২০২৩ সালের ২৭ ডিসেম্বর তারিখ দিয়ে সামছুল আলমকে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত লাখ টাকার একটি চেক প্রদান করেন।

যাহার চেক নং ১৬৬৯৫৫১ এবং হিসাব নং ০২১১১৩১০০০০০১৪৮। সামছুল আলম চেকটি নগদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জানুয়ারি ব্যাংকে জমা দিলে হিসাবটি বন্ধ হয়ে যাওয়ায় চেকটি প্রত্যাখ্যত হয়। ক্ষুব্ধ হয়ে সামছুল আলম আব্দুল মান্নানের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলা চলাকালীন আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মামলাটি স্থগিতের জন্যমহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এক পর্যায়ে আদালত আব্দুল মান্নানের রিট পিটিশনটি খারিজ করে দেন।

এ পর্যায়ে যশোরের আদালতে আবারো মামলাটির কার্যক্রম শুরু হয়। দীর্ঘ যুক্তি তর্ক শেষে ৭ অক্টোবর মঙ্গলবার যশোর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আইরিন সুলতানা আসামী আব্দুল মান্নানকে আট মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে বাদী সামছুল আলমের সাত লাখটাকা ফেরতের আদেশ দেন। এ সময় আসামি আব্দুল মান্নান আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা সুমন ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম খোকন এবং অ্যাডভোকেট মৌলুদা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit