সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : ফৌজদারি মামলায় কারাবন্দী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

তার স্থলে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায়। 

এতে বলা হয়, মো. সাফিকুর রহমান ফৌজদারি অভিযোগে কারাবন্দি হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।
 
এ অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে উক্ত পদে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে (বিমান ও সিএ) দায়িত্ব দেয়া হয়েছে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন বলেও অফিস আদেশে জানানো হয়।
 
উল্লেখ্য, শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৩টায় উত্তরার এক বাসা থেকে সাফিকুর রহমান, স্ত্রী ও দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা /০৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit